সমকাল লাইভে আজকের অতিথি অর্চিতা স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০১:৩০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০১:৩৩
অর্চিতা স্পর্শিয়া। মডেলিং ও নাটকে অভিনয় দিযে মিডিয়ায় ক্যারিয়ার শুরু কররেও এখন পুরোপুরি সিনেমার নায়িকা তিনি। গত বছর তার অভিনীত ‘আবার বসন্ত’ ও ‘ইতি, তোমারই ঢাকা’ ছবি মুক্তি পায়। ১৩ জানুয়ারী তার অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটিও মুক্তির অপেক্ষায় আছে।
দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন ‘সমকাল সন্ধ্যা’য় আজ অতিথি হয়ে আসছেন এই অভিনেত্রী। সমসাময়িক কাজের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ কথা বলবেন সমকাল সন্ধ্যায় কথা বলবেন স্পর্শিয়া।
সমকাল সন্ধ্যার এবারের পর্ব উপস্থাপনা করবেন জুম্মাতুল বিদা। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন এ তারকাকে। উত্তরও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে।
আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সমকালের ফেসবুক ও ওয়েব সাইটে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি।
