সালমার নতুন গান
সঙ্গীতশিল্পী সালমা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৫:১০
নতুন বছরের শুরুতেই কণ্ঠশিল্পী সালমা প্রকাশ করলেন নতুন একক গান। শিরোনাম 'পাঁজর'। মেলোডি সুরের এই রোমান্টিক গানের কথা লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিলা।
জিয়াউদ্দিন আলমের সুরে গানের সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সম্প্রতি গানের একটি গল্পনির্ভর ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা।
এমআর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে সালমার 'পাঁজর' গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
গানটি নিয়ে সালমা বলেন, 'ফোক ঘরণার পাশাপাশি এ বছর শ্রোতাদের জন্য নানা ধরনের গান করার পরিকল্পনা আছে। বেশ কিছু গানের কাজও শুরু করেছি। সে আয়োজনের একটি গান 'পাঁজর'। এর কথা, সুর, সংগীতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গায়কীতেও নিজেকে ভাঙার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, সেটা শ্রোতা ভালো বলতে পারবেন। গানের পাশাপাশি ভিডিওতে একটি দারুণ গল্প আছে। সবমিলিয়ে এ আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হয়ে উঠবে।'
একক গান প্রকাশের পাশাপাশি সালমা এখন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে।
