আর্কের 'বুড়িগঙ্গা'
আর্ক ব্যান্ডের সদস্যরা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:০২
অনেক দিন পর প্রকাশ পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড আর্কের নতুন গান। গানের শিরোনাম 'বুড়িগঙ্গা'। 'জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই'- এ স্লোগান নিয়ে 'নদী রক্স' নামে একটি সংকলনের জন্য গানটি তৈরি করা হয়েছে। এর সংগীতায়োজন করেছেন আর্কের সদস্যরা। জলবায়ু ও নদী রক্ষায় সচেতনতা তৈরি করতে এবং তরুণ প্রজন্মকে নদী সম্পর্কে সচেতন করতে এই আয়োজন বলে ব্যান্ডের সদস্যরা জানান। আর্ক সদস্যদের কথায়, গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি যদি কোনো বিষয়ে সচেতন হয়ে ওঠেন, তাহলে সেটা হবে সবার বাড়তি পাওয়া।
এই প্রথম এমন একটি উদ্যোগে আর্ক অংশ নিয়েছে। যে লক্ষ্য নিয়ে এই আয়োজন, তা পূরণ হলেই আমাদের প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে। চিরকুট ব্যান্ডের শিল্পী শারমীন সুলতানা সুমির ভাবনা ও পরিকল্পনায় 'নদী রক্স'-এ আরও থাকছে ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, চিরকুট, এফ মাইনর, স্মুচেস, বাংলা ফাইভ ব্যান্ডের আরও ছয়টি গান। প্রতিটি গানই তৈরি করা হয়েছে বিভিন্ন নদীর নামে। ভিডিও নির্মাণ করা হয়েছে বিভিন্ন নদী ঘিরে। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে সুইজারল্যান্ড দূতাবাস এবং মানুষের জন্য ফাউন্ডেশন।