ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এবার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো

এবার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো
×

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করেছে স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান। ফাইল ছবি: টিআরটি ওয়ার্ল্ডের সৌজন্যে

এএফপি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৪:০৪

রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটিতে নিযুক্ত ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্য দিয়ে ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও স্পষ্ট হলো।

এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলগুলোতেও একই ধরনের ঘটনা ঘটে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিতের কথা জানিয়েছিল ন্যাটো। রোববার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন করে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ঘটেছে ইউক্রেন ও মলদোভার স্থল সীমান্তের কাছে। 

ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনাবাহিনী নিযুক্ত আছে। রোববার তাদের একটি এফ-১৮ যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্য যেসব দেশের এলাকা ঝুঁকির মুখে পড়েছে সেগুলোর একটি রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত। দানিউব নদীর তীরে ইউক্রেনের বন্দরগুলোতে ২০২৩ সালে ধারাবাহিক হামলা চালিয়েছিল মস্কো। তখনও ধ্বংস হওয়া ড্রোনগুলোর অংশবিশেষ রোমানিয়ার ভূখণ্ডে গিয়ে পড়ে।

আরও পড়ুন

×