ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জার্মানি-রাশিয়া উত্তেজনায় এবার পাল্টা পদক্ষেপ নিচ্ছে মস্কো

জার্মানি-রাশিয়া উত্তেজনায় এবার পাল্টা পদক্ষেপ নিচ্ছে মস্কো
×

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি/কোলাজ

এএফপি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১১ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১২

বার্লিনে অবস্থিত রুশ সাংস্কৃতিক কেন্দ্র রাশিয়ান হাউস বন্ধের নির্দেশ দিয়েছে জার্মানি। এর জবাবে দেশটির গ্যেটে ইনস্টিটিউটের একাধিক শাখা বন্ধ করতে যাচ্ছে মস্কো। ড্রোন হামলা নিয়ে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাশিয়া এমন ঘোষণা দিয়েছে।

গ্যেটে ইনস্টিটিউট জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয়। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা জার্মান ভাষা শেখার প্রসারে কাজ করে।

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে লিপজিগ বিমানবন্দরে ‘হাইব্রিড হামলা’ চেষ্টার অভিযোগ তুলেছে জার্মানি। বার্লিনের দাবি, ড্রোন দিয়ে গত মাসের শুরুতে ওই হামলা চেষ্টা হয়। এর প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহে মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রাশিয়ান হাউস বন্ধের সিদ্ধান্তও আছে। 

মস্কোতে গ্যেটে ইনস্টিটিউটের একটি শাখা। ছবি: এএফপি

হাইব্রিড হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘এখানে জার্মানদের গ্যেটে ইনস্টিটিউটের শাখা আছে। আমাদের সাংস্কৃতিক কেন্দ্র জোর করে বন্ধ করে দেওয়া হলে গ্যেটের শাখাগুলোও বন্ধ করে দেওয়া হবে।’

ল্যাভরভ গ্যেটে ইনস্টিটিউটের মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবুর্গ এর কথা উল্লেখ করেছেন। তবে গ্যেটের ওয়েবসাইট অনুযায়ী ইয়েকাতেরিনবুর্গে তাদের কোনো শাখা নেই।

লিপজিগ বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে বার্লিনের নেওয়া পদক্ষেপকে মস্কো ‘রাশিয়াবিরোধী কর্মকাণ্ড’ বলেও অভিহিত করেছে। এর প্রতিক্রিয়ায় বুধবার জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×