ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপ দেখাতে পারে বিটিভি

ফুটবল বিশ্বকাপ দেখাতে পারে বিটিভি
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২০:৪৬

এবারের ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করছে সরকার। সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভি সরাসরি খেলা সম্প্রচার করবে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সমকালকে এ তথ্য জানিয়েছে। জানা গেছে. বিনামূল্যে সম্প্রচারস্বত্ব পেতে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। এখন বিষয়টি তথ্য ও সম্প্রচারমন্ত্রী পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেলে ১১ জুন পর্দা উঠতে যাওয়া এই বিশ্বকাপ রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হতে পারে।

বিটিভি মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার নিয়ে অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। দুই–এক দিনের মধ্যে হয়তো আলোচনা চূড়ান্ত হবে।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক। তিন দেশের ১৬টি শহরে এবার রেকর্ড ৪৮টি দল খেলতে নামবে। বাংলাদেশে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার স্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেড। তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর খেলা সম্প্রচার করার কথা ছিল। এখন ফিফার সঙ্গে সরকারের আলোচনার চূড়ান্ত হলে বিটিভি খেলা সরাসরি সম্প্রচার করতে পারবে।

আরও পড়ুন

×