ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অতিরিক্ত ওজন: স্থূলতার কারণ ও স্বাস্থ্যঝুঁকি

অতিরিক্ত ওজন: স্থূলতার  কারণ ও স্বাস্থ্যঝুঁকি
×

 ডা. শাহজাদা সেলিম

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০৭:১১

| প্রিন্ট সংস্করণ

স্থূলতা বা ওবেসিটি হলো শরীরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত চর্বি জমা হওয়া, যা মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। এটি আয়ু কমানোর পাশাপাশি শারীরিক ও মানসিক নানা সমস্যা সৃষ্টি করে।
বডি মাস ইনডেক্স দিয়ে স্থূলতা পরিমাপ করা হয়। যদি বিএমআই ২৫ কেজি/মি² থেকে ৩০ কেজি/মি²-এর মধ্যে থাকে, স্থূলকায় এবং ৩০ কেজি/মি²-এর বেশি হলে তাকে অতি স্থূলকায় বলা হয়।
বিশ্বজুড়ে স্থূলতাকে মৃত্যুর অন্যতম প্রতিরোধযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এর কারণে মেটাবলিক সিনড্রোম, কার্ডিওভাসকুলার রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকে।

স্থূলতার কারণ
lঅতিরিক্ত ক্যালরিসমৃদ্ধ খাদ্য গ্রহণ;
lশ্রমবিমুখ জীবনযাপন;
lজিনগত ও বংশগত প্রভাব;
lশিশু বয়সের স্থূলতা।

শিশুদের স্থূলতা
শিশু বয়সে স্থূলতার হার বাড়ার পেছনে খাদ্যাভ্যাস পরিবর্তন ও শারীরিক কসরত কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে ধরা হয়। স্থূল শিশুরা প্রায়ই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া এবং চর্বিযুক্ত লিভারের শিকার হয়। এসব শিশুর লাইফস্টাইল ও আচরণে আমূল পরিবর্তন না আনলে রোগমুক্তির চিন্তা করা কঠিন।
লেখক : সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

×