ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১৮:৫৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ১৮:৫৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও একজন রাজশাহী বিভাগের। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২৬ জন, যাদের মধ্যে ১৭৩ জন পুরুষ ও ১৫৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন, যার মধ্যে ৫১ হাজার ৫১৫ জন পুরুষ ও ৩১ হাজার ৯১ জন নারী।

আরও পড়ুন

×