ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

স্বাস্থ্যকথা

কোন লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন-ডি কমে গেছে?

কোন লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন-ডি কমে গেছে?
×

 ডা. নাফিসা আবেদীন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

প্রোটিন, ফাইবার, মিনারেলসের মতো ভিটামিন-ডি শরীরের জন্য অত্যন্ত উপকারী। হাড় মজবুত করা থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-ডির জুড়ি মেলা ভার। শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও ভিটামিন-ডি অত্যন্ত উপকারী। চিকিৎসকরা তাই ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার কথা বলেন। কারণ, ভিটামিন-ডির অভাবে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোন লক্ষণ দেখে বুঝবেন শরীরে ভিটামিন-ডির ঘাটতি তৈরি হয়েছে? 

মানসিক অবসাদ 
শরীরে ভিটামিন-ডির মাত্রা কম হলে মানসিক চাপ ও উদ্বেগ দেখা দিতে পারে। তা থেকে ঘন ঘন মেজাজ বিগড়ে যেতে পারে। স্বাস্থ্যকর খাবার খেয়ে, ভালোভাবে বিশ্রাম নিয়েও যদি আলস্য কাটতে না চায় এবং ক্লান্ত বোধ করেন, তবে এটি ভিটামিন-ডির অভাবের কারণে হতেই পারে।

গাঁটে ব্যথা
শরীরে ভিটামিন-ডির ঘাটতি হলে গাঁটে গাঁটে যন্ত্রণা বাড়ে। সারাক্ষণ হাত-পা ব্যথা, পিঠে ব্যথা, কোমর ব্যথায় ভুগলে তা শরীরে ভিটামিন-ডির অভাবের ইঙ্গিত হতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ভিটামিন। শরীরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ঘন ঘন ভাইরাল জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন? এই উপসর্গগুলো শরীরে ভিটামিন-ডির ঘাটতির লক্ষণ হতে পারে।

খিদে কমে যাওয়া
ওজন নিয়ন্ত্রণে রাখবেন বলে খাওয়া কমিয়ে দেওয়া অন্য বিষয়। কিন্তু খিদে পেলেও খেতে ইচ্ছা না করা মোটেই ঠিক বিষয় নয়। খিদে কমে যাওয়াও হতে পারে ভিটামিন-ডি ঘাটতির লক্ষণ। তাই খিদে কমে গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।

অত্যধিক চুল পড়া
কমবেশি চুল ঝরার সমস্যা থাকে অনেকেরই। তবে চুল ঝরার পরিমাণ যদি অত্যধিক হারে বেড়ে যায়, তাহলে কিন্তু নজর দেওয়া প্রয়োজন। কারণ, শরীরে ভিটামিন-ডি অত্যধিক পরিমাণে কমে গেলেও এমন সমস্যা হতে পারে।
লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক

আরও পড়ুন

×