ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘সাজানো নাটক’ বললেন বিজেপি এমপি

মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘সাজানো নাটক’ বললেন বিজেপি এমপি
×

বিজেপির সাংসদ অনন্তকুমার হেগড়ে-ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২৩

ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন বিজেপির সাংসদ অনন্তকুমার হেগড়ে। শনিবার ভারতের বেঙ্গালুরুর একটি জনসভায় তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন।

বিজেপির সাংসদ অনন্তকুমার হেগড়ে বলেন, ‘মহাত্মা গান্ধীর মতো নেতারা কোনো দিন পুলিশের মার খাননি। কারণ এদের স্বাধীনতা সংগ্রাম একটা বড় নাটক ছাড়া আর কিছু ছিল না। ব্রিটিশদের সম্মতিতেই এরা স্বাধীনতার লড়াই লড়তেন। এটা সত্যিকারের সংগ্রাম ছিল না।’

হেগড়ে আরও বলেন, ‘মহাত্মা গান্ধীর অনশন আর সত্যাগ্রহ সবই নাটক ছিল। কংগ্রেসের সমর্থকরা বলেন মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের জন্য ভারত স্বাধীন হয়েছে। কিন্তু সেটা সত্যি নয়। এই ধরনের লোকেরাই আমাদের দেশে মহাত্মা নামে পরিচিত।’

কর্নাটকের উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রের ছয় বারের সাংসদ অনন্তকুমার হেগড়ে বিতর্কিত মন্তব্যের জন্য সুপরিচিত। গত মোদি সরকারের তিনি মন্ত্রিসভায় থাকলেও বিজেপি ফের জিতে কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়। এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারে তিনি রাহুল গান্ধীকে 'হাইব্রিড টাইপ' বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন।

আরও পড়ুন

×