ছুটি মেলেনি, ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে
ছবি: জিনিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৫৬
দুজনেই কর্মব্যস্ত। অফিসে কাজের প্রচুর চাপ। তাই ছুটি নেওয়া মুশকিল। এমতাবস্থায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন ভারতের এক যুগল। তাদের মধ্যে একজন হলেন আইএএস অফিসার ও আইপিএস অফিসার।
ওই যুগলের নাম তুষার সিংলা ও নভজ্যোৎ সানা।
জিনিউজের প্রতিবেদন বলছে, বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সঙ্গে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম। শেষে চার হাত এক হল ভালোবাসা দিবসে।
শুক্রবার অগত্যা বিয়ের ভেন্যু হিসেবে অফিসকেই বেছে নিলেন উলুবেড়িয়ার জেলা প্রশাসক তুষার সিংলা। এদিন অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার।
- বিষয় :
- ভালোবাসা দিবসে বিয়ে
- ভারত
- এশিয়া
