দরিদ্রদের মধ্যে গুলশান সোসাইটির মৌসুমি ফল বিতরণ
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২১:১৭
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে দরিদ্রদের মধ্যে মৌসুমি ফল বিতরণ করেছে গুলশান সোসাইটি। শনিবার রাজধানী গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের মধ্যে আম, কাঁঠালসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়।
ফল বিতরণ অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তার মধ্যে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।
তিনি জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
