জাপানের সেই প্রমোদতরীর ২ যাত্রীর মৃত্যু
প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস-বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২০
জাপানে প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তারা দুজনই ৮০ বছর বয়সী এবং জাপানের নাগরিক।
নিহতদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও অন্যজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর বিবিসির।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী ক্যাটসুনোবু কাটো জানিয়েছেন, উভয় যাত্রীর শরীরে লক্ষণ দেখার পর তাদের হাসপাতালে পাঠানো হয়। আমি বিশ্বাস করি, তারা সর্বোত্তম চিকিৎসা পেয়েছেন।
প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে ৩ হাজার ৭শ’ জন যাত্রী আছেন। এদের মধ্যে ৬২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীটি পৌঁছানোর পর এটিকে আলাদা করে রাখা হয়। এর আগে গত মাসে এই জাহাজের এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- জাপান
- প্রমোদতরী
- করোনাভাইরাস
- মৃত্যু
- ডায়মন্ড প্রিন্সেস
