ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প

মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প
×

মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প, মোদি ও মেলানিয়া ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করার ঘোষণা দেন। সোমবার দুপুরে ভারতের আহমেবাদে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ শিরেণামে আয়োজিত বিশাল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেই সঙ্গে বিনিয়োগের পথে বাধা দূর করতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে জোর দেওয়ার ব্যাপারেও তিনি জোর দেন।

এর আগে স্থানীয় সময় বেলা পৌনে ১২ টায় আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাদের পরিবারকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তারপর তারা সবরমতী আশ্রম ঘুরে দেখেন। সেখান থেকে নবনির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন তারা। আগামী দুইদিন রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করবেন ডোনাল্ড ট্রাম্প।



আরও পড়ুন

×