ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেসিডোনিয়ায় ৪৩ বাংলাদেশি আটক

মেসিডোনিয়ায় ৪৩ বাংলাদেশি আটক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪৫

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মেসিডোনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রাক থেকে অভিবাসনপ্রত্যাশী ৪৩ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ সময় ওই ট্রাকের চালককেও গ্রেপ্তার করা হয়।

গত রোববার উত্তর মেসিডোনিয়ার বার্তা সংস্থা এমআইএ এ তথ্য জানায়।

বুলগেরিয়ার সংবাদ সংস্থা নোভিনাইটডটকমের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চল দিয়ে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীর একটি দলকে পাচার করা হতে পারে- এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থামানো হয়। এর পর তল্লাশি চালিয়ে এ থেকে গাদাগাদি অবস্থায় থাকা ৪৩ বাংলাদেশিকে আটক করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাদের কোমানোভা এলাকার টাবানোভসে ট্রানজিট সেন্টারে এবং ট্রাকচালককে পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×