ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

শুকিয়ে যাচ্ছে হিমালয় পাদদেশ, পানি সংকটের ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

শুকিয়ে যাচ্ছে হিমালয় পাদদেশ, পানি সংকটের ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২০ | ১০:৪৯ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১৫:১৪

অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের চারটি দেশের ১৩টি শহর পানির সংকটে পড়তে যাচ্ছে। ওই ১৩ শহরের মধ্যে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম রয়েছে।

রোববার ওয়াটার পলিসি জার্নালের একটি বিশেষ সংখ্যায় প্রকাশিত একটি গবেষণানিবন্ধে এ তথ্য উঠে আসে। খবর টাইমস অব ইন্ডিয়ার

বাংলাদেশ ছাড়াও এ তালিকায় ভারতের মিসৌরি, দেবপ্রয়াগ, সিংতাম, কালিমপং ও দার্জিলিং; পাকিস্তানের মুরি ও হ্যাভেলিয়ান এবং নেপালের কাঠমাণ্ডু, ভারতপুর, তানসেন ও ধামৌলি।

গবেষণায় প্রথমত উঠে এসেছে- পানির প্রাপ্যতার সংযোগগুলো, পানি সরবরাহ ব্যবস্থা, দ্রুত নগরায়ণ, এবং এর ফলস্বরূপ পানি চাহিদা বৃদ্ধি (দৈনিক ও ঋতু উভয় ভিত্তিক) এইচকেএইচ অঞ্চলের শহরগুলোর পানির নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

এতে বলা হয়েছে, হিন্দু কুশ হিমালয় (এইচকেএম) অঞ্চল শুকিয়ে যাচ্ছে। এ কারণে এ তের শহরে পানির চাহিদা ও সরবরাহের ব্যবধান ক্রমে বাড়ছে।


আরও পড়ুন

×