ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করেছে ইরান

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করেছে ইরান
×

আরব উপসাগরের জলসীমায় চলাচল করে একটি তেলবাহী ট্যাঙ্কার। শনিবার কুয়েত সিটির উপকূলে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৫:০০

সমঝোতার পরও সংঘাতের কারণ হয়ে ওঠা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরান বৈঠক করেছে। সমঝোতা স্মারক অনুযায়ী, প্রণালিটির ব্যবস্থাপনার বিভিন্ন দিক নির্ধারণ করতে এই দুই দেশ কাজ করবে।

সোমবার তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রথম দফার বৈঠক করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক্সে লিখেছেন, মাসকাট সফরের সময় ‘যৌথ হরমুজ কমিটি’র প্রথম বৈঠক হয়েছে। প্রণালির বর্তমান সমস্যাগুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা মতবিনিময় করেছেন।

রোববার পাল্টাপাল্টি হামলায় সমঝোতা স্মারক ঝুঁকির মুখে পড়ার পর ইরান এই বৈঠকের খবর জানাল। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, ওয়াশিংটন ও তেহরান হামলা বন্ধ করে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। এক মার্কিন কর্মকর্তা ইমেইলে এএফপিকে জানান, আপাতত উভয়পক্ষ হামলা থেকে বিরত থাকবে। হরমুজ প্রণালি ও এর আশেপাশের জলসীমায় নৌযানগুলো অবাধে চলাচল করতে পারবে।

এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রোববার তেহরান সতর্ক করে বলেছিল, কোনো জাহাজ প্রণালিতে নির্ধারিত রুট এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী, হরমুজ প্রণালি ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, সাধারণত কোনো দেশই এই প্রণালি দিয়ে অন্যান্য দেশের নৌযান চলাচল বন্ধ করতে বা এর জন্য টোল আদায় করতে পারে না।

আরও পড়ুন

×