মোদির আহ্বানে ভারতের পাশে থাকতে সম্মতি পাকিস্তানের
বাম থেকে নরেন্দ্র মোদি ও ইমরান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৪:০৪ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৪:২২
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোকে করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য শুক্রবারই আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তাতে সম্মতি জানিয়েছে পাকিস্তান।
শুক্রবার টুইটারে নরেন্দ্র মোদী বলেন, নভেল করোনভাইরাসের সংক্রমণ আটকাতে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে ব্যবস্থা নিতে হবে। সেই উদ্দেশ্যে এই সব দেশের রাষ্ট্রপ্রধানদের ভিডিও কনফারেন্স করার প্রস্তাব দেন তিনি।
শনিবার সকালে মোদির প্রস্তাবে সম্মতি জানিয়ে পাল্টা টুইট করে পাকিস্তানের বিদেশমন্ত্রক। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র টুইট করে বলেন, করোনাভাইরাসের আতঙ্ক যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে একসঙ্গে কাজ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহযোগী এই ভিডিও কনফারেন্সে নেবে। খবর এই সময়ের
এর আগে পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, এই কঠিন সময়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সব রকমভাবে সাহায্য করতে পাকিস্তান তৈরি।
এর আগে মোদির প্রস্তাবে সম্মতি জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাব্য রাজাপক্ষে।
সার্ক অন্তর্ভুক্ত দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা।
- বিষয় :
- ভারত
- পাকিস্তান
- করোনার প্রাদুর্ভাব
- নরেন্দ্র মোদি
