ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা সন্দেহ, হাসপাতাল থেকে পালালেন মার্কিন দম্পতিসহ ৫ জন

করোনা সন্দেহ, হাসপাতাল থেকে পালালেন মার্কিন দম্পতিসহ ৫ জন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৪:৩৬ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৪:৫৯

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ করার পর হাসপাতাল থেকে পাঁচজনের পালানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে এক মার্কিন দম্পতিও রয়েছেন। বাকিরা মহারাষ্ট্রের স্থানীয় নাগরিক। ঘটনাগুলো ঘটেছে ভারতের মহারাষ্ট্র ও কেরালায়।  

শুক্রবার শরীরে করোনাভাইরাসের লক্ষ্মণ নিয়ে পাঁচ রোগীকে মহারাষ্ট্রের একটি হাসপাতালে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রাতের মধ্যেই ওই পাঁচ রোগী কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসপাতাল কর্মীরা পুলিশকে জানান, বিকেলে নাস্তা খেতে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি রোগীরা। তবে শনিবার সকালে তিনজন নিজেরাই ফের হাসপাতালে ফিরে যান। পাঁচজনের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এলেও বাকি চারজনের রিপোর্ট এখনও আসেনি। চতুর্থজনের খোঁজ চলছে। তাঁকেও দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। জেলাশাসক রবীন্দ এইচ ঠাকরে বলেছেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বাইরে এখন থেকে ভারী সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে।

অন্যদিকে, শুক্রবারই কেরালার আলাপ্পুঝা জেলার একটি হাসপাতাল থেকেও স্ক্রিনিং এড়িয়ে পালিয়ে যান করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি এক বিদেশি দম্পতি। মার্কিন নাগরিক হলেও ওই দম্পতি লন্ডনের বাসিন্দা।

জেলাশাসক জানান, ওই দম্পতি কোভিড–১৯–এ আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় তাদের স্ক্রিনিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্মীদের চোখ এড়িয়ে তারা পালিয়ে যান। কিন্তু শুক্রবার গভীর রাতেই কোচি বিমানবন্দর থেকে ওই দম্পতিকে আটক করা হয়। তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, জানালেন জেলাশাসক।

এ ছাড়া কেরলের তিরুবনন্তপুরমে এক ইতালীয় নাগরিক সহ তিনজনের শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ফলে এনিয়ে কেরালায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৯ জন।

আরও পড়ুন

×