ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে করোনা ঠেকাতে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের আবার নিয়োগ

পশ্চিমবঙ্গে করোনা ঠেকাতে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের আবার নিয়োগ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৬:১৭ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৬:২২

করোনাভাইরাস মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গে অবসর নেওয়া ২০০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।

মমতা বলেন, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। শুধু রাজারহাটে দুটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তার মধ্যে একটি রাজারহাটের ক্যান্সার হাসপাতাল, যেটাকে আপাতত আইসোলেশন ওয়ার্ডে পরিবর্তিত করা হয়েছে। 

এর আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই রাজ্যের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ সরকার এনিয়ে ফের বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মমতা। আপাতত শিক্ষকদের বাড়িতে বসেই কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই যাবতীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার।

এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনও করোনা রোগীর সন্ধান না মিললেও যেহেতু রাজ্যটির সঙ্গে অনেক দেশের সীমান্ত রয়েছে, সেহেতু সতর্কতা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া  আবর্জনা না জমাতে, বড় জমায়েত এড়াতে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মমতা। 

আরও পড়ুন

×