ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ভারতে করোনায় আক্রান্ত ২৯০, মৃত ৪

ভারতে করোনায় আক্রান্ত ২৯০, মৃত ৪
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ১০:১৯ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ১০:২৬

ভারতে শনিবার নতুন করে দু’জনের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯০ জনে। দিল্লি, কর্নাটক, পাঞ্জাব এবং মহারাষ্ট্র মিলিয়ে মোট ৪ জন এই রোগের কারণে মারা গেছেন দেশটিতে।

নতুন দুই করোনা রোগীর কারোই গত ৩ মাসে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। আর এতেই চিন্তার পড়েছেন চিকিৎসকরা। তাদের ধারণা, করোনা সেখানে কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে গেছে। সংক্রমণ? যে আশঙ্কা থেকে বাঁচতে রবিবার জনতার কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির

করোনা আক্রান্তের মধ্যে মোট ৩৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। যার মধ্যে ইতালি থেকে আসা ১৭ জন, ফিলিপাইনের ৩ জন, ব্রিটেনের ২ জন এবং কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ১ জন করে নাগরিকের শরীরে মিলেছে ওই সংক্রমণের প্রমাণ। ভারতে এখনও পর্যন্ত ২৩ জন এই রোগ থেকে সেরে উঠেছে। 

আরও পড়ুন

×