ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পশ্চিমা বিশ্ব যে কারণে করোনায় ব্যর্থ হচ্ছে

পশ্চিমা বিশ্ব যে কারণে করোনায় ব্যর্থ হচ্ছে
×

সরকারের ঘরে থাকার নির্দেশ অমান্য করে গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সৈকতে অবকাশ কাটাতে গিয়েছিলেন সেখানকার নাগরিকরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৫:২২ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ০৫:২৫

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস চীনের উহান থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের।

চীন আড়াই মাস পর এই মরণব্যাধি ভাইরাস ঠেকাতে সমর্থ হলেও বিশ্বের অনেক দেশে এটি কেড়ে নিচ্ছে বহু মানুষের প্রাণ। বিশেষ করে পশ্চিমা বিশ্বের ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় এটি এখন বড় মহামারী।

ইউরোপের ইতালি ও স্পেনে প্রতিদিন হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও প্রতিদিন এ ভাইরাসে মারা যাচ্ছে মানুষ। 

মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে করোনা ঠেকানোর শিক্ষা নিতে পারেনি পশ্চিমা দেশগুলো। তাই তাদের নাগরিকদের এখন মরতে হচ্ছে।

করোনা রোধে চীনের অন্যতম কৌশল হিসেবে বলা হচ্ছে, লকডাউন কৌশল। অর্থ্যাৎ দেশের নাগরিকদের ঘরে বন্দী রাখা। 

পশ্চিমা দেশগুলোর সরকার তাদের দেশেও এ নিয়ম চালু করেছিল, নাগরিকদের ঘর থেকে বের হতে মানা করেছিল। কিন্তু নাগরিকরা সরকারের নির্দেশ মানেনি।

ইতালিতে করোনা ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে তারা পরিবার নিয়ে ঘুরতে যায়। একই অবস্থা অস্ট্রেলিয়াতেও। গত শুক্রবারও সেখানকার অধিবাসীরা সে দেশের বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে পরিবার নিয়ে ঘুরতে যান। সমুদ্র সৈকতের ভিড় দেখে মনে হচ্ছিল যেন অবকাশ কাটাচ্ছেন তারা। 

ঘরে থাকার যে নির্দেশ সরকার দিয়েছিল তা পশ্চিমা বিশ্বের অনেক দেশের নাগরিকরা মানেননি। ফলে সেসব দেশে করোনা এখন ভয়ঙ্কর রুপ নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন

×