ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মৃত্যুতে চীনকে ছাড়াল যুক্তরাষ্ট্র

মৃত্যুতে চীনকে ছাড়াল যুক্তরাষ্ট্র
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২২:৩৯

নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এখন এ রোগের সংক্রমণ বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। একই সময়ে চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫। অর্থাৎ করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে একদিনেই ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। 

ঠিক এক মাস আগে, গত ১ মার্চ করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছিল ৩ হাজার ৫০ জন। তার মধ্যে ২ হাজার ৯১২ জনই ছিলেন চীনের। তখন ভাইরাসটি ছড়িয়েছিল অর্ধশতাধিক দেশে।

১ মার্চ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জনে। যা বিশ্বে সর্বোচ্চ। একই সময় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল। ঠিক মাস পর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯০ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউরোপের পর করোনাভাইরাসের মূল কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

×