ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

দিল্লির তাবলীগে অংশ নেওয়া করোনা আক্রান্তদের মধ্যে ২ জন বাংলাদেশি

দিল্লির তাবলীগে অংশ নেওয়া করোনা আক্রান্তদের মধ্যে ২ জন বাংলাদেশি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ১৩:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দিল্লির নিজামউদ্দিন মার্কাজে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে ভারতের উত্তর প্রদেশে তিনজন করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে দু'জন বাংলাদেশি।

নিজামউদ্দিন মার্কাজে তাবলিগ-ই-জামাতের জমায়েতে যোগদান শেষে তারা উত্তর প্রদেশে গিয়েছিলেন। সেখানে তাদের করোনা টেস্ট করা হলে শনিবার তারা করোনা পজিটিভ হন। খবর বিজনেস টুডের

উত্তর প্রদেশের জেলা ম্যাজিস্ট্রেট জাসজিৎ কুনার বলেন, করোনা আক্রান্তদের মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন আসামি। তাদের একটি সরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, নিজামউদ্দিন মার্কাজে তাবলিগ-ই-জামাতের জমায়েতে ১৭ মার্চ যোগদান শেষে মোট ১৩ জন উত্তর প্রদেশে এসেছিলেন। তাদের মধ্যে এই তিনজনের শরীরে করোনা পাওয়া গেছে। 

তাবলিগ-ই-জামাতের ওই জমায়েতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরগিজস্তান থেকে দুই হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দেন। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ওই জমায়েত হয়।

আরও পড়ুন

×