ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফ্রান্সে লকডাউনের মধ্যেই ছুরি হামলা, নিহত ২

ফ্রান্সে লকডাউনের মধ্যেই ছুরি হামলা, নিহত ২
×

ঘটনাস্থলে পুলিশ-এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ২৩:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে ফ্রান্সজুড়ে লকডাউন চলার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর হোমো সুলিজেয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার সকালে শহরের একটি বেকারির সামনে ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থাকার সময় এ হামলা হয়েছে। এ হামলাকে `সন্ত্রাসী হামলা' বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার।

এক টুইটে এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর বিবিসির। 

হোমো সুলিয়েজে শহরের মেয়র ম্যারি হেলেন থোরাভাল জানান, ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থাকার সময় হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে সুদান বংশোদ্ভূত নাগরিক, তার বয়স ৩৩ বছর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গ্রেনোবল এলাকার কাছে হামলাকারী এক দোকানে ঢুকে দোকান মালিক ও এক ক্রেতাকে ছুরিকাঘাত করে। তারপর পাশের কসাইয়ের দোকানে গিয়ে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। 

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়।  

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে ফ্রান্সজুড়ে লকডাউন চলছে। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি আছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩১ জন, মারা গেছেন ৬ হাজার ৫২১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৩৮ জন।

আরও পড়ুন

×