ইজরায়েলকেও হাইড্রোক্সিক্লোরোক্যুইন দিল ভারত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোটা বিশ্বই এখন করোনাভাইরাসের
কারণে আতঙ্কে রয়েছে।একের
পর এক মৃত্যুমিছিলের ছবি
দুনিয়া জুড়ে। ভারতও
রেহাই পায়নি করোনার গ্রাস
থেকে। তবে
ভারতে করোনা আক্রান্তদের চিকিৎসার
ক্ষেত্রে এখন অনেকটাই কার্যকরী
হচ্ছে ম্যালেরিয়ার প্রতিষেধক ড্রাগ হাইড্রোক্সিক্লোরোক্যুইন। তাই
স্বভাবতই শুধু ভারতই নয়,
গোটা বিশ্বই চাইছে ওই
ওষুধ হাতে পেতে।
আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হাইড্রোক্সিক্লোরোক্যুইন সরবরাহ করেছিল ভারত। এবার
করোনা আক্রান্ত ইজরায়েলেরও পাশে দাঁড়াল দেশটি।
ইজরাইলে
হাইড্রোক্সিক্লোরোক্যুইন পাঠানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ
জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী
মোদির সঙ্গে নিজের একটি
ছবিও টুইট করেন তিনি।
ইজরায়েলের
প্রধানমন্ত্রী নিজের অফিশিয়াল টুইটার
হ্যান্ডেল থেকে টুইট করেছেন,
‘ইজরায়েলে ক্লোরোক্যুইন পাঠানোর জন্য আমার প্রিয়
বন্ধু এবং ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। ইজরায়েলের
সমস্ত নাগরিকের পক্ষ থেকে আপনাকে
ধন্যবাদ।’ গত
৩ এপ্রিল নেতানিয়াহু এই
বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে
কথা বলেছিলেন।
'হাইড্রোক্সিক্লোরোক্যুইন'
ড্রাগটির বৃহত্তম উৎপাদক দেশ হল
ভারত। ইতিমধ্যে
আমেরিকাতেও ওই ড্রাগ সরবরাহ
করা হয়েছে। মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তার জন্যে
ভারত ও প্রধানমন্ত্রী মোদির
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন
যে আমেরিকা এই সহায়তা কখনই
ভুলতে পারবে না। সূত্র: এনডিটিভি
