করোনার ‘কালবেলা‘য় ‘শুভ সংবাদ’ এর খোঁজে মরিয়া মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০২:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভয়াবহ এক সময় কাটাচ্ছে পৃথিবীর মানুষ। দিনের পর দিন বিষণ্ন সব খবর, ভয় জাগানিয়া শিরোনাম, করোনায় সংক্রমণ আর প্রাণ হারানোর ভয়ঙ্কর পরিসংখ্যান। কিছু করার নেই। চোখ বন্ধ করে পরিস্থিতি এড়ানোর সাধ্য নেই, আতঙ্ক বাদ দিয়ে আশা জাগানিয়া কিছু চিন্তাও করতে পারছে না কেউ। উন্নত-অনুন্নত কোনো বিশ্বের মানুষই শান্তিতে নেই। প্রতিটি মুহূর্ত কাটছে অদৃশ্য এ ভাইরাসের ভয়ে। কোন সময় না এসে শরীরে বাসা বেঁধে ফেলে এ অভিশপ্ত উপসর্গ।
কিন্তু এর মাঝেও মানুষ শুভ সংবাদের জন্য মরিয়া হয়ে আছে। বছরের শুরু থেকেই চলছে গুগল-বিচরণ। প্রতিদিন, প্রতিক্ষণই। আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার আতঙ্কবৃদ্ধির সঙ্গে পোল্লা দিয়ে বাড়ছে সুসসংবাদ পাওয়ার তৃষ্ণাও। গুড নিউজ নেটওয়ার্কের সঙ্গে পড়ে আছে তারা সারাক্ষণই।
গুড নিউজ নেটওয়ার্কের সৃষ্টি ৯০-এর দশকে। সাইটটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক গেরি ওয়েইস কর্বলি বলেন, আমরা নানাজনের কাছ থেকে ইতিবাচক বা সুসংবাদগুলো পেয়ে থাকি। নিজেদের শহর, গ্রাম এবং প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের সফলতা কিংবা সৌভাগ্যের খবর পাঠায় আমাদের কাছে। আমরা তা প্রচার করি।
কর্বলি নাইন ইলেভেন এবং তার পরবর্তী বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সময়েও এভাবে শুভ সংবাদ প্রকাশের কাজটা করে এসেছেন।
তিনি বলেন, আমরা জানি, মানুষ এখন শুভ সংবাদ পাওয়ার জন্য হন্যে হয়ে আছে।
অবশ্য সুসংবাদ দেওয়ার জন্য মুখিয়ে আছে গার্ডিয়ান, ফক্স নিউজ, হাফপোস্ট, এমএসএন ও ইুয়াহুর মতো খবরের প্রতিষ্ঠানগুলোও।
এমনিতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ নানা ক্ষেত্রে ভাল খবর খোঁজে মানুষ। স্বাস্থ্য-চিকিৎসাক্ষেত্রেও তাই। দশক দশ ধরে এভাবে খোঁজাখুঁজি চলে এলেও চলতি বছরের শুরু থেকে পাল্টে গেছে এর ধরণ। মানুষ এখন শুধু স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত সুসংবাদের জন্যই উদগ্রীব। সুসংবাদ দেওয়া ওয়েবসাইটগুলোতে এখন তা-ই নিয়েই মানুষের ব্যাকুল বিচরণ।
