ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাজ্যে চিকিৎসক-নার্সদের সুরক্ষা গাউন পুনর্ব্যবহারের নির্দেশ

যুক্তরাজ্যে চিকিৎসক-নার্সদের সুরক্ষা গাউন পুনর্ব্যবহারের নির্দেশ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ২৩:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের রোগীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক ও নার্সদের পিপিই গাউনসহ সুরক্ষা সামগ্রী পুনরায় ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সম্পূর্ণ সুরক্ষামূলক গাউন ছাড়াই সেবা দিতে বলা হয়েছে। গাউনসহ সুরক্ষা সামগ্রীর ঘাটতি পড়ার আশঙ্কায় শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়।

যদিও এ নির্দেশ দেশটির জাতীয় গণস্বাস্থ্য বিভাগের (এনএইচএস) আগের নির্দেশনার বিরোধী। নতুন এ নির্দেশের কারণে স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছুটা শঙ্কা-ভয় কাজ করছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫০ জনের বেশি চিকিৎসক-নার্স মারা গেছেন। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এ পর্যন্ত যুক্তরাজ্যে কেড়ে নিয়েছে প্রায় ১৫ হাজার মানুষের প্রাণ। খবর বিবিসির।

যুক্তরাজ্যের এনএইচএস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের কিছু হাসপাতালে চিকিৎসক-নার্সদের গাউন, মাস্কসহ করোনা প্রতিরোধী সুরক্ষাসামগ্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে। নতুন করে অর্ডার দেওয়ার পর সেগুলো হয়তো আগামী সপ্তাহের শেষ নাগাদ পাওয়া যেতে পারে। এ মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের গাউন পুনর্ব্যবহার করতে হবে।

এ ব্যাপারে ইংল্যান্ডের হেলথকেয়ার ট্রাস্ট অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিস হপসন জানান, আমরা এখন এমন একটি মুহূর্তে এসে পৌঁছেছি, যখন ফুলহাতা ল্যাবরেটরি কোট ও  চিকিৎসকদের গাউনের জাতীয় পর্যায়ের স্টক ফুরিয়ে যাচ্ছে। যা আছে, তাতে বড়জোর ২৪ থেকে ৪৮ ঘণ্টা চলতে পারে।

তিনি বলেন, করোনার এ মহামারির সময়ে দেশের নেতারা ‘নিক্ষিপ্ত পাথর ফেরাতে’ রাজি নন, কিন্তু দুই সপ্তাহ আগে তৈরির অর্ডার দেওয়া গাউন এখনও হাতে আসেনি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ নির্দেশনায় কিছুটা পরিবর্তন এনেছে। যতক্ষণ ফুলহাতা, ডিসপোসেবল, ফ্লুইডযুক্ত গাউন না পাওয়া যাবে, ততক্ষণ নতুন নির্দেশনা জারি থাকবে। সেক্ষেত্রে স্টক ফুরিয়ে গেলে স্টাফরা ধোয়ার যোগ্য মেডিকেল গাউন পরতে পারেন।

জাতীয় স্বাস্থ্যবিভাগের এক কর্মকর্তা বলেন, শুক্রবারই নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যাতে যে এলাকায় গাউন স্টক ফুরিয়ে যাবে, সে এলাকায় তাৎক্ষণিক ওই নির্দেশ কার্যকর হবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাত্ত হানকক বলেন, পুরো বিশ্বে যতটা পিপিই দরকার, ততটা নেই। আমাদের জন্য এটি একটি চাপের বিষয়। তিনি স্বীকার করেন, এই মুহূর্তে পিপিই স্টক সামান্যই আছে। তবে সপ্তাহান্তে পর্যাপ্ত গাউন পাওয়া যাবে।

আরও পড়ুন

×