ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৬:২৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০৬:৩০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি শনিবার এতথ্য জানিয়েছে।

করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত দেশটিতে ২০ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় স্পেনে মৃত্যু হয়েছে  ৫৬৫ জনের।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালি, আমেরিকা, স্পেনের মতো কয়েকটি দেশে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬৭ হাজারে, মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ১৭৩ জনে। বিপরীতে সুস্থ হয়েছন ৫ লাখ ৮১ হাজার ৮৭৮ জন।



আরও পড়ুন

×