ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বাসায় ঢুকে ৫৩ বছর বয়সী ব্যাংক কর্মকর্তাকে ধর্ষণ

বাসায় ঢুকে ৫৩ বছর বয়সী ব্যাংক কর্মকর্তাকে ধর্ষণ
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৭:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতের মধ্যপ্রদেশে বাসায় ঢুকে ৫৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

করোনার প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে লকডাউনের মধ্যেই শুক্রবার ভোপালের একটি ফ্ল্যাটে দেশটির রাষ্ট্রীয় একটি ব্যাংকের ওই নারী কর্মকর্তা এমন নির্যাতনের শিকার হন বলে এনডিটিভি জানিয়েছে।

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

এনডিটিভি জানায়, করোনার বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণার পর রাজস্থানে আটকা পড়েন দৃষ্টি প্রতিবন্ধী ওই নারীর স্বামী। গত কয়েকদিন ধরে ফ্ল্যাটে একাই রযেছেন তিনি।

 এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×