ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ২৩:২৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ | ০০:৪২

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৯ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জনে ও মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

এনডিটিভির প্রতিদেনে বলা হয়েছে, ভারতে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন কিছু ক্ষেত্রে স্থিতিশীল করা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় সরকার এক নির্দেশনা জারি করে বলেছে, পাড়া-মহল্লাভিত্তিক ছোট ছোট দোকানগুলো শর্ত মেনে খোলা যাবে।

করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির বিষয়টি পর্যালোচনা করে দেখতে দুই সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। এরপরই পাড়া-মহল্লাভিত্তিক দোকানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য বড় শপিংমলগুলো বন্ধই থাকছে।

গত এক সপ্তাহে ধরে ভারতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক চিত্র পাওয়া যাচ্ছে। দেশটিতে সুস্থ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশ। লকডাউনের কারণে সংক্রমণের গতিও কমছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৮০টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

আরও পড়ুন

×