ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনার জন্ম প্রকৃতিতে, ফের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার জন্ম প্রকৃতিতে, ফের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৪:২৬ | আপডেট: ০২ মে ২০২০ | ০৪:৫৩

তুমুল বাগযুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। হু যতই বলুক, ট্রাম্পের সোজা কথা- করোনার জন্ম উহানের ল্যাবরেটরিতে। এর সংক্রমণের পেছনেও চীনের হাত দেখছেন এই ধনকুবের প্রেসিডেন্ট।

তবে চীন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। বিশ্বাস্বাস্থ্য সংস্থার প্রধানও পাত্তা দিচ্ছেন না ট্রাম্পের কথায়। এরই মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থাল যুক্তরাষ্ট্রের অনুদানও বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

এই যখন অবস্থা, বৃহস্পতিবার খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়ে দেয়, কোভিড-১৯ মানুষের তৈরি নয়। আর সেই সুযোগটা লুফে নিল হু। আগের  মতো আরেকবার জানিয়ে দিল করোনা মানুষে তৈরি করেনি। এর জন্ম প্রকৃতিতে। খবর আলজাজিরার

হু-এর স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন কর্মসূচির নির্বাহী কর্মকর্তা মাইকেল রায়ানের দাবি, কোভিড-১৯-এর উৎপত্তি প্রাকৃতিক ভাবেই হয়েছে।  বহু বিজ্ঞানীই করোনাভাইরাসের জিনের গঠন খুঁটিয়ে দেখেছেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন, এই ভাইরাসের উৎপত্তি হয়েছে প্রাকৃতিক ভাবেই। কোনও ভাইরাসের উৎপত্তি কী ভাবে হয়েছে তা বোঝা খুবই জরুরি। এটা ধরতে পারলে ভবিষ্যতে রোগ সংক্রমণ আটকানো যাবে।

গত বছর নভেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম হানা দেয় করোনা। তার পর থেকে এখনও পর্যন্ত বিশ্বের অন্তত ১৮৫টি দেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে কোভিড-১৯। এ নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চীনকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার মতে, করোনা নিয়ে তথ্য গোপন করছে চীন।

কিন্তু ট্রাম্পের লাফালাফিতে জল ঢেলে দিয়ে তার দেশের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেয়, করোনাভাইরাস মানুষের তৈরি করা নয় বা জিনগত ভাবেও এর কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন

×