ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সুইডেনে চালু হচ্ছে এক কাস্টমারের রেস্তোরাঁ

সুইডেনে চালু হচ্ছে এক কাস্টমারের রেস্তোরাঁ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৫:৫৮

সামাজিক দূরত্ব বজায় রেখেও ক্রেতাদের সামনে কীভাবে সুস্বাদু খাবার হাজির করানো যায়, তার এক অভিনব উপায় বের করেছেন সুইডেনের এক দম্পতি।

ওই দম্পতির নাম রাসমুস পারসন এবং লিন্ডা কার্লসন। খুব শিগগির এই অভিনব উপায় নিয়ে নতুন রেস্তোরাঁ খুলতে যাচ্ছেন তাঁরা। রেস্তোরাঁর নাম রাখা হয়েছে ‘টেবিল ফর ওয়ান’। আগামী ১০ মে থেকে চালু হবে এই রেস্তোরাঁ, চলবে ১ আগস্ট পর্যন্ত।

রেস্তোরাঁটিকে অভিনব বলা হচ্ছে। নাম থেকেই কিছুটা পরিষ্কার বিষয়টা। টেবিল ফর ওয়ান অর্থাৎ এখানে একটিই মাত্র টেবিল থাকবে এবং মাত্র এক জন ক্রেতাই আসতে পারবেন এই রেস্তোরাঁয়।

অভিনবত্বের ব্যাপার আরো আছে। মাঠের মধ্যে পাতা থাকবে একটি টেবিল-চেয়ার। তার কাছেই থাকবে রান্নাঘর। তবে খাবার পরিবেশনকারী বা অর্ডার নেওয়ার জন্য আলাদা করে কেউ থাকবেন না।

ক্রেতা সরাসরি রান্নাঘরে থাকা রাঁধুনীর সঙ্গে কথা বলে খাবারের অর্ডার দেবেন। তার পর সে খাবার সরাসরি রান্নাঘর থেকে দড়িতে ঝোলানো একটি বাক্সের মাধ্যে পৌঁছে যাবে ক্রেতার কাছে।  একেবারে ঘরোয়া উপায়ে বানানো হবে সমস্ত খাবার। ফার্মে যা সবজি সে সময় থাকবে, সেগুলো দিয়েই বানানো হবে খাবার।  সারা দিনে ওই এক জন ক্রেতাকেই খাবার পরিবেশন করবে রেস্তোরাঁটি। স্বাস্থ্যবিধি রক্ষা করতে দিনে দু’বার টেবিল-চেয়ার এবং খাবার প্লেটের জীবাণুনাশ করা হবে।
সারা দিনে মাত্র এক জন ক্রেতা নিয়ে কী ভাবে চলবে রেস্তোরাঁ? নিশ্চয় অতিরিক্ত টাকা খরচের বিষয় রয়েছে। সব ক্রতা কি পারবেন ওই রকম রেস্তোরাঁয় ঢুকতে?

কার্লসন জানাচ্ছেন, এই মহামারির কারণে অনেকেই কাজ হারাবেন, অনেকেই তাঁদের প্রিয় জনকে হারাবেন, তারা হয়তো খুব খারাপ মানসিক এবং অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাবেন। তাই তাদের অর্থনৈতিক অবস্থার কথা না ভেবে সকলকেই আমরা স্বাগত জানাচ্ছি রেস্তোরাঁয়। পারসন এবং কার্লসন মনে করেন, তাদের এই অভিনব চিন্তা একজন কাজহারা বা প্রিয়জনহারা মানুষকে বাঁচার নতুন দিশা দেখাবে। নিজের সঙ্গে সময় কাটাতেও সাহায্য করবে।

আরও পড়ুন

×