ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কমিউনিটি কিচেনে থুতু ফেলে জরিমানা দিলেন বিজেপি সাংসদ

কমিউনিটি কিচেনে থুতু ফেলে জরিমানা দিলেন বিজেপি সাংসদ
×

কমিউনিটি কিচেনের পাশে থুতু ফেলছেন সাংসদ অরবিন্দ রায়ানি-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৫:২৯

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে থুতু ফেললে জরিমানাও করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এর মাঝে কমিউনিটি কিচেনে থুতু ফেলে বিতর্ক তৈরি হল রাজকোটে। 

দুঃস্থদের জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে কমিউনিটি কিচেন। সেখানে থুতু ফেললেন বিজেপি সাংসদ। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গেল গুজরাটের রাজকোটে। এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসতে দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা। খবর এনডিটিভির

স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউনে পরিযায়ী শ্রমিক ও রাজ্যের গরিব মানুষদের জন্য রাজকোটে তৈরি করা হয়েছিল কমিউনিটি কিচেন। কয়েকদিন আগে সেটি পরিদর্শন করতে গিয়েছিলেন স্থানীয় সাংসদ অরবিন্দ রায়ানি। ভিডিওতে দেখা গেছে, ওই কিচেনের যেখানে রান্নার জায়গা করা হয়েছিল, তার পাশে থুতু ফেলেন তিনি।

এই ঘটনা ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হওয়ার পর গত শুক্রবার ওই সাংসদ জানান, কাজটি ঠিক হয়নি। তিনি সে জন্য ৫০০ টাকা জরিামানাও গুনেছেন। এক বিবৃতিতে বিজেপি সাংসদ এও বলেছেন, 'আমি আমার জায়গায় থুতু ফেলেছি। কোনো সরকারি অফিসে থুতু ফেলিনি। তবুও আমি আমার ভুল স্বীকার করছি এবং আমি এর জন্য ৫০০ টাকা জরিমানা দিয়েছি।  

করোনাভাইরাস সংক্রমণ রুখতে প্রকাশ্যে থুথু ফেলতে নিষেধ করা হয়েছে। মুসলিম ধর্মগুরুরাও রোজার সময়ে পথে-ঘাটে থুথু না ফেলে তা গিলে ফেলতে বলেছেন। এতে রোজা ভঙ্গ হয় না বলে নিদানও দিয়েছেন তারা। এর আগে কলকাতায় প্রকাশ্যে থুথু ফেলায় একজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। থানার গেটে থুতু ফেলায় এক প্রৌঢ়াকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

×