ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

`ট্রাম্প মৃত্যুঘড়ি`

`ট্রাম্প মৃত্যুঘড়ি`
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১২ মে ২০২০ | ২১:৪২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে একটি নতুন বিলবোর্ড বসানো হয়েছে। ইংরেজিতে এই বিলবোর্ডের নাম দেওয়া হয়েছে 'ট্রাম্প ডেথ ক্লক' বা 'ট্রাম্প মৃত্যুঘড়ি'।

যে ব্যক্তি এটি বসিয়েছেন তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন এই বিলবোর্ডে সে সংখ্যা দেখানো হচ্ছে। চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি বিলবোর্ডটি তৈরি করেছেন। টাইম স্কয়ারের একটি বিল্ডিংয়ের ওপর বসানো হয়েছে সেটি।

স্থানীয় সময় সোমবার পর্যন্ত 'ট্রাম্প মৃত্যুঘড়ি'তে মৃতের সংখ্যা ছিল ৪৮ হাজার। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

এক পোস্টে ঘড়ির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জারেকি। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে অন্তত ৬০ শতাংশের মৃত্যু ছিল প্রতিরোধযোগ্য। লকডাউন যদি ৯ মার্চ ঘোষণা করা হতো, তাহলে অনেককে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যেত। সূত্র: এএফপি।

আরও পড়ুন

×