নতুন সংক্রমণে চীনের জিলিন শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০২:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জিলিনে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার করোনা পরীক্ষায় শহরে ছয়জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার দ্বিতীয় দফা সংক্রমণের বিস্তার রোধ করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর রয়টার্সের।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জিলিনের ভাইস মেয়র গাই ডংপিং বলেন, বর্তমানের কোভিড -১৯ পরিস্থিতি বেশ জটিল ও মারাত্মক এই ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই এটা রোধের লক্ষ্যে, আমরা জিলিনের শহরাঞ্চলে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি।
বুধবার স্থানীয় স্বাস্থ্য কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছয়টি নতুন সংক্রমণের মধ্যে পাঁচটিই শুলানে।
জিলিন উত্তর কোরিয়া এবং রাশিয়ার সীমান্তবর্তী জিলিন প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটি এখন সাময়িকভাবে যাত্রীদের জন্য ট্রেন চলাচল বা ট্রানজিট স্থগিত করেছে।