কলেরা থেকে বাঁচতে যাচ্ছিলেন দ্বীপে, পথে ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু
মোজাম্বিকে কলেরার ভয়াবহ প্রকোপ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ০৯:৩১ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ | ১২:০৩
আফ্রিকার মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে নিহত হয়েছেন ৯০ জনেরও বেশি। ফেরিতে ১৩০ জনের মত যাত্রী ছিলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছেন মাত্র পাঁচ জন। খবর- বিবিসি
গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বিভিন্ন দেশে ভয়াবহ মাত্রায় কলেরা ছড়িয়ে পড়েছে। মোজাম্বিকের নামপুলা এলাকাতেও তা ছড়িয়ে পড়েছে। ফেরিটি মোজাম্বিকের নামপুলা অঞ্চলের লুংগা থেকে এক দ্বীপে যাচ্ছিল। মূলত ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা পালিয়ে যাচ্ছিলেন।
ফেরিটিতে অনেক শিশু ছিল। অনেক বেশি মানুষের ভার নিতে না পেরে এক পর্যায়ে ডুবে যায় ফেরিটি। এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ।
- বিষয় :
- আফ্রিকা
- ফেরি
- নৌকা ডুবে মৃত্যু
