বন্দুকধারীর হামলায় মেক্সিকান সাংবাদিক নিহত
মেক্সিকোতে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ- এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৬:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
মৃত্যুর হুমকি পাওয়া এই সাংবাদিক সরকারি নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা অবস্থায়ই হামলায় নিহত হলেন।
জর্জে আর্মেন্তা খুন হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ বছর হামলায় তৃতীয় সাংবাদিক খুন হলেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, মেক্সিকোর সাইয়ুদাদ অবরিগন শহরের এই হামলায় সাংবাদিকের পাশাপাশি একজন পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত মেক্সিকোতে ১৪০ জনের বেশি সাংবাদিক খুন হয়েছেন।
রিপোর্টার্স উইদআউট বর্ডারের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত দেশের বাইরে মেক্সিকো সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত।