ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লকডাউন এক সপ্তাহ আগে হলে বাঁচতো ৩৬ হাজার প্রাণ!

লকডাউন এক সপ্তাহ আগে হলে বাঁচতো ৩৬ হাজার প্রাণ!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৫:০৭ | আপডেট: ২১ মে ২০২০ | ০৫:১৮

লকডাউন ঘোষণার সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এতে ফল মিলতো বেশ। বেঁচে যেত অন্তত ৩৬ হাজার প্রাণ।

কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণার বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে একথা বলা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, মার্চের মাঝে সামাজিক দূরত্ব এবং অন্যান্য যেসব নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে; তা সপ্তাহখানে আগে করা হলে ৩৬ হাজার মানুষের প্রাণ যেত না।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, দেশজুড় যদি পহেলা মার্চে লকডাউন ঘোষণা করা হতো এবং কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কঠোর হতো তবে ৮৩ ভাগ মৃত্যু এড়ানো যেত।

গবেষক দলের প্রধান জেফরি স্যামন বলেন, এটা অনেক, অনেক বড় পার্থক্য। অল্প সময়ের ব্যাপার; মৃত্যু সংখ্যা অবিশ্বাস্যভাবেই কমতে পারতো।

আরও পড়ুন

×