ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মারামারি মানে না সামাজিক দূরত্ব বিধি

মারামারি মানে না সামাজিক দূরত্ব বিধি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৫:২৫ | আপডেট: ২১ মে ২০২০ | ০৫:৪০

করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বিধি মেনে সারা বিশ্বে এখন আর কেউ আলিঙ্গন তো দূরের কথা করমর্দনও করে না। অন্তত একজনের কাছ থেকে আরেকজন ৩ ফুট দূরে থাকার নির্দেশ তো রয়েছে। কিন্তু মারামারিতে?

হংকংয়ের সাংসদরা প্রমাণ করে দিয়েছেন মারামারি কোনো বিধিই মানে না। মারামারি মানেই মারামারি। গত মঙ্গলবার সংসদে গণতন্ত্রপন্থি ও বেইজিংপন্থিরা সেটাই প্রমাণ করে ছাড়লেন। খবর দ্য মেইলের

করোনা সংকট শুরুর আগে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ছিল হংকং। করোনা সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসতেই আবার শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। 

গত সোমবার গুরুত্বপূর্ণ এক সংসদীয় কমিটির নেতৃত্ব নিয়ে শুরু হয় চীনপন্থি সরকারি দলের সাংসদ এবং বিরোধীদের তুমুল বিরোধ। এক সময় মুখ ছেড়ে হাতে ‘প্রতিবাদে’ লিপ্ত হয়ে পড়েন তারা। করোনা ভুলে পরস্পরের দিকে ছুটে আসেন মারমুখো ভঙ্গিতে। 

প্রত্যর্পণ বিল নিয়ে প্রশাসনবিরোধী যে আন্দোলন শুরু হয়েছে এশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে বছরেরও বেশি সময় পরেও তার কোনো মীমাংসার  লক্ষণ দেখা যাচ্ছে না। 

মনে করা হচ্ছিল, করোনার কারণে হয়তো বিলের বিরোধীরা আপাতত চুপ করে আছে। কিন্তু দেখা যাচ্ছে সেটা নয়। তারা আসলে এখনো সরব এবং তাদের বিরোধী সরকারিরাও সংসদে প্রমাণ করে দিল তারাও নীরব সময় কাটাচ্ছে না। 

আরও পড়ুন

×