ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সাগর তলদেশে টেকটনিক প্লেট ভেঙে দুই খণ্ড, ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা

সাগর তলদেশে টেকটনিক প্লেট ভেঙে দুই খণ্ড, ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা
×

টেকটনিক প্লেট ভেঙে দুই খণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০০:২০ | আপডেট: ২৮ মে ২০২০ | ০২:৪৫

ভারত মহাসাগরের তলদেশে বিশাল টেকটনিক প্লেট ভেঙে দুই খণ্ড হয়ে গেছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সে জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়ার মকরাঞ্চলের ওই প্লেট প্রত্যেক বছর শূন্য দশমিক শূন্য ছয় মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। আট বছর আগে একবার ভারত মহাসাগরের নিচে ভূমিকম্প হয়। তারপর থেকে ওই প্লেটের এমন পরিবর্তন লক্ষ্য করছেন বিজ্ঞানীরা।

আপাতদৃষ্টিতে দেখলে এই দুটি প্লেট—এর দূরে সরে যাওয়ার গতি খুবই ধীর। এই গতিতে চলতে থাকলে এক মাইল দূর যেতে দুটি প্লেট—এর ১০ লাখ বছর সময় লাগার কথা। কিন্তু পুরো প্রক্রিয়াটাই ঘটছে সমুদ্রের তলায়। ফলে ঠিক কী কী পরিবর্তন চলছে, তা সবসময় নজরে রাখা সম্ভব হচ্ছে না। দুটি প্লটের আলাদা হয়ে যাওয়ার গতি কম হলেও বিজ্ঞানীরা চিন্তায় রয়েছেন। কারণ এভাবে প্লেট সরে যাওয়াই ভূমিকম্পের কারণ হতে পারে। তবে অদূর ভবিষ্যতেই যে বড়সড় কোনও ভূমিকম্প হবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলছেন না বিজ্ঞানীরা। গবেষক অরলি কৌদুরিয়ার-কার্ভুর জানিয়েছেন, পানির এত গভীরে সব পরিবর্তন ঘটছে। তাই সব সময় সব পরিবর্তন আমাদের নজরেও পড়ছে না। তবে দুটি প্লেট ভেঙে দুই টুকরা হয়েছে।

বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে দূষণ, একের পর এক কারণে এমনিতেই পৃথিবীর ভবিষ্যত নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুই প্লটের সরে যাওয়ার ফলে ২০ হাজার বছর পর পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।

আরও পড়ুন

×