ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর
×

ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ২৩:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মুখে লাগাম পরাতে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত ওই আদেশের কারণে ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন মাধ্যম নিজেদের আইনগত সুরক্ষা কিছুটা হলেও হারাবে। খবর রয়টার্স ও বিবিসির।

নির্বাহী আদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্য ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

মহাকাশ কেন্দ্রের উদ্দেশে নভোচারীসমেত মহাশূন্যযান উৎক্ষেপণের দৃশ্য দেখতে মঙ্গলবার ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় উড়ে যাওয়ার সময় ট্রাম্প টুইটার ও অন্য সামাজিক মাধ্যমগুলোর সমালোচনা করেন। এমনকি এদিনও তিনি টুইটারেই সামাজিক মাধ্যমগুলো নিয়ে সমালোচনা করেছেন।

তিনি লিখেছেন, ‘২০২০ সালের নির্বাচনের আগেভাগেই সেন্সর করার জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষমতার দাপট দেখানো শুরু করেছে। যদি তা ঘটতে থাকে, তা হলে আমাদের স্বাধীনতা বলে আর কিছুই থাকবে না। আমি কখনই এটা হতে দেব না। হয়ে উঠছে।’

এদিকে সম্প্রতি প্রথমবারের মতো ট্রাম্পের পোস্টকৃত দুটি টুইটে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দেয় টুইটার। এরপরই যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়ার একদিন পর ওই নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প।

টুইটারে ট্রাম্পের আট কোটির বেশি অনুসারী রয়েছে।

আরও পড়ুন

×