চীনকেও পিছনে ফেলেছে ভারত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যে জানা গেছে, করোনায় মৃত্যুর বিচারে চীনকেও পিছনে ফেলেছে ভারত। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন চীনের প্রায় দ্বিগুন সংখ্যক মানুষ। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৬ জন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে চীনে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৯৫ জন। চতুর্থ দফা লকডাউনের শেষ সীমায় দাঁড়িয়েও সংক্রমণে লাগাম দিতে পারছে না ভারত । খবর এনডিটিভির।
ভারতে মোট আক্রান্তের মধ্যে ইতিমধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০৬ জনের।
ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্র রাজ্যেই সব চেয়ে বেশি মানুষ সংক্রামিত হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৪৬ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে মোট আক্রান্ত ১৯ হাজার ৩৭২ জন। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ২৮১ জন। এবং গুজরাটে মোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৫৬২ জন।
এদিকে পশ্চিম বঙ্গেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত নিয়ে উদ্বেগ। ওই রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। যার ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪ হাজার ৫৩৬ জন। মোট মৃত ২৯৫ জন।