মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়সী মানুষটি
বব ওয়েইটন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
১১২ বছর ৫৯ দিন বয়সে মারা গেলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটি। তার নাম বব ওয়েইটন। ব্রিটেনের অধিবাসী মানুষটি বৃহস্পতিবার নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। খবর বিবিসি ও এএফপির।
পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের চিতেসু ওয়াতানাবে (১১২ বছর ২৬৬ দিন) মারা যাওয়ার পর ফেব্রুয়ারিতে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হয়ে যান ১১২ বছর বয়সী বব। যদিও দক্ষিণ আফ্রিকার ফ্রেদি ব্লোম দাবি করেছিলেন, তিনি ১১৬তম জন্মদিন পালন করেছেন। কিন্তু তার বয়সের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এখনো ভেরিফাই করতে পারেনি।
বব নর্দার্ন আয়ারল্যান্ডের ইয়র্কশায়ারে ১৯০৮ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী ছিলেন। তাইওয়ান, জাপান ও কানাডায়ও কাজ করেছেন।
তিনি ৩ ছেলে, ১০ নাতি-নাতনী ও তাদের ২৫ জন ছেলেমেয়ে রেখে গেছেন।