চীনে তৈরি ভ্যাকসিনের ৯৯ ভাগ কার্যকারিতা দাবি
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৪:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ৯৯ ভাগ কার্যকর বলে দাবি করেছে চীনের জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাক। বেইজিং-ভিত্তিক এই বায়োটেক সংস্থা ১০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নিয়ে একটি বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করছে।
স্কাই নিউজের এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির গবেষকদের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
বর্তমানে সিনোভ্যাকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনটি ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। এটি নিরাপদ কি না, তা পরীক্ষা করতে এক হাজার স্বেচ্ছাসেবীকে এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গবেষকেরা বলেন, ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করতে তারা যুক্তরাজ্যে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সিনোভ্যাকের গবেষক লুও বাইশান বলেন, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এটার সাফল্যের বিষয়ে আমরা কতটা আশাবাদী? আমরা বলেছি, এটা অবশ্যই সফল হবে। ৯৯ ভাগ নিশ্চিত।
বিনিয়োগসম্পর্কিত জ্যেষ্ঠ পরিচালক হেলেন ইয়াং বলেন, আমরা বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে কথা বলছি এবং যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা করেছি। বর্তমানে এটি আলোচনার খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে ।
তিনি বলেন, আমাদের পরামর্শ হবে সবাইকে টিকা দেওয়ার দরকার নেই। আমরা এ নিয়ে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করছি ও পরামর্শ দিচ্ছি। প্রথমে আমরা বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টার্গেট করব, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন। করোনায় তাদের মৃত্যুহার বেশি। সত্যি কথা বলতে গেলে, ভ্যাকসিন লট হিসেবে ধাপে ধাপে তৈরি করতে হবে।