ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৫

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৫
×

ছবি: ইন্ডিয়া টিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩৩

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজদের সন্ধান করছে উদ্ধারকর্মীরা।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর সোলোক জেলায় অবৈধ সোনার খনিটি ধসে পড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার

ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল।

তাদের মধ্যে ১৫ জন মারা গেছে, তিনজন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন

×