ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

লেবাননে মার্কিন রাষ্ট্রদূতের ওপর আদালতের নিষেধাজ্ঞা

লেবাননে মার্কিন রাষ্ট্রদূতের ওপর আদালতের নিষেধাজ্ঞা
×

ডরোথি শেয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০০:২৭

হিজবুল্লাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়ে গেছেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শেয়া। শনিবার গণমাধ্যমের সঙ্গে ওই রাষ্ট্রদূতের কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবাননের একটি আদালত।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গত শুক্রবার লেবাননের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, দেশটির চলমান অর্থনৈতিক সংকট নিরসনের পথে বাধা হয়ে আছে হিজবুল্লাহ। খবর আরব নিউজের।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, লেবাননের ‘সুর’ শহরের ওই আদালত শনিবার এক রায়ে সেদেশের গণমাধ্যমগুলোর প্রতি এক নির্দেশ জারি করে ডরোথি শেয়ার কোনোরকম সাক্ষাৎকার প্রচার করতে নিষেধ করে দিয়েছে। এর আগে লেবাননের রাজনৈতিক নেতারা দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন।

চলতি মাসের প্রথমদিকে লেবাননের কয়েকটি শহরে বিক্ষোভের নামে সহিংসতা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা লেবাননের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে উল্লাস করে এবং সরকারের পদত্যাগ দাবি করে। লেবাননের মুদ্রার বিপরীতে ইউএস ডলারের মূল্য বেড়ে যাওয়ার অজুহাত তুলে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। ওই সময় প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছিলেন, তার সরকারের বিরুদ্ধে 'ক্যু’ ঘটানোর জন্য এই বিক্ষোভ ও সহিংসতার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×