করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৫:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার এক টুইট বার্তায় এ কথা নিজেই জানিয়েছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়েছে, টুইট বার্তায় লকেট চট্টোপাধ্যায় লেখেন, “আজ সকালেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর রয়েছে, এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছি। সবাইকে সময় মতো জানাব। সব ভাল হোক।”
পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপির কোনও বড় নেতা করোনা আক্রান্ত হলেন।
উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায়ের আগে পশ্চিমবঙ্গ থেকে ২ জনপ্রতিনিধির করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। ওই ২ জনপ্রতিনিধিই তৃণমূল কংগ্রেসের। একজন তমোনাশ ঘোষ এবং অন্যজন হলেন সুজিত বসু।
- বিষয় :
- লকেট চট্টোপাধ্যায়
- বিজেপি সাংসদ
- করোনাভাইরাস