ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক
×

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২০:০৫

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সঙ্গে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে সরকারের আগ্রহের কথাও জানানো হয়েছে।

বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ সংযোজনের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি টেকসই মিশ্র (মিক্সড) ফ্লিট গড়ে তুলতে এয়ারবাস কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

×