ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ায় আবার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় আবার ভূমিকম্প
×

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:৪৯ | আপডেট: ০৭ জুলাই ২০২০ | ০২:০০

সারা বিশ্বের মতো করোনার বিরুদ্ধে লড়াই করছে ইন্দোনেশিয়া। আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। এরই মধ্যে ভূমিকম্পের কবলে পড়তে হচ্ছে দেশটিকে। মঙ্গলবার ভোরের দিকে ৬ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে জাভা উপকূলে। এর আগে জুন মাসের প্রথম সপ্তাহে নর্থ মাকুলুসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশীয় এ দেশের অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে বারবার ভূমিকম্পের এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রিং অব ফায়ারে টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়ে থাকে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শক্তিশালী এ ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের ৫০০ কিলোমিটারেরও বেশি গভীরে। এতে সেখানে ‘সামান্য ক্ষয়ক্ষতির’ সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পটি ভোরের দিকে বাতাং নগরীর ১শ’ কিলোমিটার দূরে আঘাত হানে।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ২০০৪ সালে সুমাত্রা উপকূলে রিখটার স্কেলে ৯.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় এ অঞ্চলের ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ রয়েছে।

আরও পড়ুন

×